✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বেঁচে নেই ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সশস্ত্র বাহিনীর প্রধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ১৫:৪১:২৫ |
মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান।


রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।


রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, হামলার সময় একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কাউন্সিল বৈঠক চলছিল। সেই বৈঠকেই হামলা হলে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা একসঙ্গে নিহত হন।

নিহতদের তালিকায় আরও রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার ঘনিষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর।

এছাড়া সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। তাদের নাম পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা ছিল ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত বৃহৎ সামরিক অভিযানের অংশ। হামলার পরপরই মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা দ্রুত বেড়ে যায় এবং পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..