সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যুদ্ধবিরতির আহ্বান চীনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ১৫:১৯:১৩ |
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক যৌথ হামলার পর চীন গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে এবং সব পক্ষকে উত্তেজনা আর না বাড়ানোর আহ্বান জানানো হচ্ছে। 

এদিকে ইসরাইলে থাকা চীনা নাগরিকদের নিরাপদ এলাকায় সরে যেতে বা মিসরের তাবা সীমান্ত দিয়ে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস। একইভাবে ইরানে থাকা চীনা নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশ ছাড়তে বলা হয়েছে। এ জন্য আজারবাইজান, আর্মেনিয়া, তুরস্ক ও ইরাক হয়ে চারটি স্থলপথের কথা উল্লেখ করা হয়েছে। 

উভয় দেশে চলমান ক্ষেপণাস্ত্র হামলা ও বিমান হামলার কারণে নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া এই হামলাকে একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন বলে সমালোচনা করেছে। সংস্থাটি বলেছে, এটি শক্তির রাজনীতি ও আধিপত্যবাদের উদাহরণ। 

শিনহুয়া আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী।

এদিকে উত্তেজনার কারণে হংকংভিত্তিক ক্যাথে গ্রুপ মধ্যপ্রাচ্যে তাদের কিছু ফ্লাইট স্থগিত করেছে। দুবাই ও রিয়াদগামী যাত্রীবাহী ফ্লাইট এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে চলাচলকারী কার্গো ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট আকাশপথ এড়িয়ে বিকল্প পথে ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে কোম্পানিটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..