সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দুবাইয়ে বিকট বিস্ফোরণের শব্দ, আগুন-ধোঁয়ায় আতঙ্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ২১:৫৩:১৪ |
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিকট বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, শহরের পাম আইল্যান্ড এলাকায় আগুন ও ধোঁয়ার স্তম্ভ দেখা গেছে।

স্থানীয় সময় সকালের দিকে এই শব্দ শোনা যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একাধিক জোরালো শব্দের পর পাম আইল্যান্ডের দিকে কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়।

দুবাই পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো এ ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।


তবে বিভিন্ন সূত্র দাবি করেছে, ইরানই এ হামলা চালিয়েছে। একই সময় বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবে হামলা হয়েছে।

এদিকে পাল্টা হামলার অংশ হিসেবে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান। তবে ইসরায়েল দাবি করেছে, এর বেশিরভাগ ভূপাতিত করা হয়েছে। কিন্তু আরও হামলার ভয়ে নাগরিকদের বাংকারে অবস্থানের নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..