সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আফগানিস্তানে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ১৮:৫৪:০৪ |
আফগানিস্তানের জালালাবাদ শহরে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) একটি পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, এ সময় ওই বিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে বলে জানিয়েছে আফগান সেনাবাহিনী ও পুলিশ। 

স্থানীয় বাসিন্দারা এএফপি’কে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই ওই পাইলট প্যারাসুট নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়েন এবং পরে তাকে আটক করা হয়।

পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ বলেন, ‘জালালাবাদ শহরের ষষ্ঠ জেলায় একটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং এর পাইলটকে জীবিত আটক করা হয়েছে।’


পূর্ব আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী নিশ্চিত করেছেন যে, আফগান বাহিনীর অভিযানে পাকিস্তানি বিমানটি ভূপাতিত হয়েছে এবং পাইলটকে জীবিত অবস্থায় বন্দি করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..