✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রতীকী ছবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ০২:১৬:৩৯ |
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন আরব আমিরাতের জ্যোতির্বিদরা। তারা জানিয়েছেন, এ বছর রোজা ৩০টি পূর্ণ হতে পারে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আরব আমিরাতের গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, আশা করা হচ্ছে যে এই বছর রমজান ৩০ দিন পূর্ণ হবে। ফলে ঈদুল ফিতর আগামী ২০ মার্চ উদযাপিত হবে।

এমিরেটস জ্যোতির্বৈজ্ঞানিক সমাজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৮ মার্চ আকাশে চাঁদ দেখা যাবে না। তাই পরের দিন নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনা কম।

তিনি বলেন, শাওয়ালের চাঁদ ১৯ মার্চ সকাল ৫টা ২৩ মিনিটে জন্ম নেবে এবং সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট আকাশে থাকবে। আবহাওয়া এবং দৃশ্যমানতার উপযুক্ত অবস্থায় চাঁদ দেখা গেলে রমজান শেষ এবং শাওয়াল শুরু হওয়ার সম্ভাবনা থাকবে।

আল জারওয়ান জানান, এই জ্যোতির্বৈজ্ঞানিক সূচকের ভিত্তিতে বেশিরভাগ ইসলামিক দেশ রমজান শেষ এবং শাওয়াল শুরু সম্পর্কে একই সিদ্ধান্তে পৌঁছাতে পারে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত ঘোষণা সবসময় সরকারি চাঁদ দেখা কমিটির মাধ্যমে আসবে। তারা ধর্মীয় ও পর্যবেক্ষণ প্রক্রিয়া শেষে এই তথ্য নিশ্চিত করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..