সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আফগানিস্তানের ২৭৪ ও নিজেদের ১২ সেনা নিহতের তথ্য জানাল পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৭, | ২২:৪৫:৫৮ |
আফগানিস্তানের সেনাবাহিনীর অন্তত ২২টি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এতে দেশটির ২৭৪ সেনা নিহত হয়েছে। অপরদিকে নিজেদের ১২ সেনা নিহতের তথ্য জানিয়েছে ইসলামাবাদ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এসব তথ্য জানান।

গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবস্থানরত পাক সেনাদের ওপর সমন্বিত হামলা চালায় আফগান সেনারা। এর আগে রোববার পাকিস্তান দেশটিতে বিমান হামলা চালিয়েছিল, সেটির জবাব দিতেই এ হামলা চালানো হয়।

আফগানদের হামলার জবাবে রাত থেকেই পাল্টা হামলা শুরু করে পাকিস্তান। রাজধানী কাবুলসহ অন্তত চারটি প্রদেশে বিমান হামলা চালায় তারা।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আফগানিস্তানে অভিযান এখনো অব্যাহত আছে।

পাকিস্তানের এমন ঘোষণার মধ্যে আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিউদ্দিন ফিত্রাত হুঁশিয়ারি দিয়েছেন, যদি পাকিস্তান সামনে আরও হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আরও শক্তিশালী এবং জোরালো জবাব দেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..