✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা, বরের বাবাসহ আহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৭, | ১৯:২৪:৫৪ |
চাঁদপুর মতলব উত্তরে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা করেছে। এতে বরের বাবা, ভাই ও জ্যাঠাসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাগানবাড়ির রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বিয়ের অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবু লাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় এলাকার মহন, আরমান, আবির হোসেন ও জিসানের নেতৃত্বে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে বর ও কন্যাপক্ষ তাদের চাহিদামত চাঁদার টাকা না দিতে পারায় তারা হামলা চালিয়ে বরের পিতা বাবু লাল বিশ্বাস ও ভাই ত্রিনাদ বিশ্বাসকে মারধর করে টেবিল-চেয়ার ভাঙচুরসহ বাড়িঘরে হামলা করে।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মোল্লা বলেন, ঘটনার সময় আমরা তারাবির নামাজে ছিলাম। পরে খবর পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..