সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৬, | ১৫:৪৪:৫৮ |
চলচ্চিত্র অঙ্গনের অবদানের স্বীকৃতিতে একুশে পদক-২০২৬ পেলেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই সম্মাননা প্রদান করেন।

একুশে পদকপ্রাপ্তি নিয়ে ববিতা বলেন, ‘অবশেষে একুশে পদকপ্রাপ্ত হলাম। আজ এই সম্মাননা গ্রহণ করেছি। আমাকে রাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করায় রাষ্ট্রের প্রতি, এদেশের মানুষের প্রতি, দর্শকের প্রতি মন থেকে আন্তরিক কৃতজ্ঞতা।’


এর আগে একুশে পদক পাওয়ার বিষয়টি নিয়ে ববিতা বলেন, ‘আমি অনেক খুশি, অনেক বেশি আনন্দিত। কেননা, ভাষার মাসে একুশে পদক পাচ্ছি। ভাষার মাসে একুশে পদক প্রাপ্তি আমার জীবনের বড় প্রাপ্তি। সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা অবশেষে তারা এই সম্মানের জন্য আমাকে উপযুক্ত মনে করেছেন। জীবনে অনেক পুরস্কার পেয়েছি। এ পুরস্কারের আনন্দ সবার ওপরে মনে হচ্ছে। অনেক বেশি সুখের অনুভূতি কাজ করছে।’

ববিতা ছাড়াও ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। এছাড়া ব্যান্ড ওয়্যারফেজকেও পদক দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..