✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কণার চার কোটি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-৩১, | ১৪:৫৬:১৮ |

দিলশাদ নাহার কণার জন্য দুই-চার কোটির ঘটনা নতুন কিছু নয়! কারণ তার রেকর্ড বুকে অলরেডি পাঁচ আর সাত কোটির ঘটনাও আছে। হিসাবটি টাকার নয়, ভিউ-এর। ইউটিউব ভিউ।

কণার গাওয়া ‘দিল দিল’ এরমধ্যে অতিক্রম করেছে সাত কোটি আর ‘ওহে শ্যাম’ পাঁচ কোটি। দুটোই সিনেমার গান। বিপরীতে এবারই প্রথম চার কোটি ভিউ অতিক্রম হলো তার গাওয়া কোনও সিঙ্গেল বা আধুনিক গান। ২৭ অক্টোবর কণার গাওয়া ‘ইচ্ছেগুলো’ গানচিত্রটি এই মাইলফলক অতিক্রম করে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

সিএমভি’র প্রযোজনায় শরীফ আল দীনের কথায় নাজির মাহমুদের সুরে এই গানচিত্রটি প্রকাশ পেয়েছিল ২০১৭ সালে।
চার কোটি ভিউ পার করা প্রসঙ্গে কণা বলেন, ‘গানটি বেশ সফট আর রোমান্টিক। যে গানগুলোর কদর আমাদের এখানে সচরাচর খুব একটা দেখা যায় না। এটি আমারও অসম্ভব পছন্দের একটা গান। তবে ভাবিনি, অন্যরাও এভাবে পছন্দ করবেন। এটা আমাদের সংগীতাঙ্গনের জন্য শুভ লক্ষণ বলেই মনে করি। তা না হলে, এই গান হিট হতো না। আমি কৃতজ্ঞ শ্রোতা, দর্শক এবং গানটি সৃষ্টির সঙ্গে জড়িত প্রতিটি মানুষের প্রতি। এমন গান আরও করতে চাই।’

গানটির ভিডিওতে মডেল হয়েছেন আজহার ও তাসনুভা তিশা। নির্মাণ করেছেন একে পরাগ। কণ্ঠশিল্পী হিসেবে উপস্থিতি ছিলো কণারও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..