✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আগাম ভোটে এগিয়ে বাইডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-৩০, | ১৩:৫৯:০০ |

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত জনমত জরিপ ও আগাম ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। নির্বাচন ঘনিয়ে আসায় সম্প্রতি নতুন করে জরিপ চালায় সংবাদমাধ্যম সিএনএন ও জরিপ সংস্থা এসএসআরএস । সেখানে উঠে এসেছে এ চিত্র।

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে এরইমধ্যে আগাম ভোট দিয়েছেন সাত কোটিরও বেশি ভোটার। যা ২০১৬ সালের নির্বাচনে মোট ভোটার উপস্থিতির অর্ধেক। সিএনএন-এসএসআরএস এর জরিপে বলা হয়েছে, আগাম ভোট দিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে ৬৪ শতাংশই জো বাইডেনের প্রতি রায় দিয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি রায় দিয়েছেন ৩৪ শতাংশ।

এখন পর্যন্ত ভোট দেননি, তবে আগাম ভোট দেওয়ার পরিকল্পনা করছেন এমন ভোটারদের ৬৩ শতাংশই জো বাইডেনের সমর্থক। অন্যদিকে ট্রাম্পের সমর্থক ৩৩ শতাংশ। এক্ষেত্রে দুই তৃতীয়াংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন।

নির্বাচন প্রকল্পের সংগৃহীত তথ্য অনুসারে, আগাম ভোট দেওয়া ভোটারদের সংখ্যা বাড়ছে। এক শতকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ভোট দেওয়া রেকর্ড হতে পারে এবারের নির্বাচনে। ডেমোক্র্যাটিক নেতাদের আশঙ্কা, ট্রাম্প নির্বাচনে হেরে গেলে ফল মেনে নেবেন না। প্রতিদ্বন্দ্বী জো বাইডেনও বলেছেন, ‘এটিই তার সবচেয়ে বড় শঙ্কার জায়গা।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..