✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইরানে আটক জাপানি সাংবাদিকের মুক্তি দাবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ১৯:১১:৪০ |
ইরানে এক মাসের বেশি সময় ধরে আটক থাকা এক জাপানি নাগরিকের দ্রুত মুক্তির জন্য বুধবার দাবি জানিয়েছে জাপান সরকার। তবে ঘটনার বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি তারা।

উপপ্রধান মন্ত্রিপরিষদ সচিব মাসানাও ওজাকি সাংবাদিকদের জানান, ওই ব্যক্তিকে ২০ জানুয়ারি আটক করা হয়েছে এবং সরকার তার পরিবার ও ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি আটক ব্যক্তির পরিচয় বা ঘটনার অন্য কোনো বিবরণ প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

রেডিও ফ্রি ইউরোপ আগে জানিয়েছিল, জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের তেহরান ব্যুরো প্রধান শিনোসুকে কাওয়াশিমাকে ইরান গ্রেপ্তার করে তেহরানের একটি কারাগারে স্থানান্তর করেছে।

এনএইচকে তাদের কোনো কর্মী আটক হয়েছেন কি না তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানায়।

এক মুখপাত্র বলেন, ‘এনএইচকেতে আমরা সব সময় আমাদের কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। এ পর্যায়ে আমাদের বলার মতো কিছু নেই। এনএইচকে ওয়ার্ল্ডের ওয়েবসাইটে কাওয়াশিমাকে আন্তর্জাতিক বিষয়ক সংবাদদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি ২০১৭ সাল থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় ব্যুরো প্রধান হিসেবে কাজ করেছেন।

তার নামে থাকা একটি লিংকডইন অ্যাকাউন্টে উল্লেখ রয়েছে, তিনি ২০০৫ সালে এনএইচকেতে যোগ দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..