সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অস্ট্রেলিয়া-ভারতের গ্রুপে বাংলাদেশ, যেভাবে দেখছে বিসিবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ১৫:৩৩:২৬ |
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে গতকাল। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপপর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৭ ম্যাচের সবকটিতেই জয় নিয়ে মূলপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। 

ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন থেকে ১২ দলের এই মেগা ইভেন্ট শুরু হবে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে– সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে– ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

বাংলাদেশ কঠিন গ্রুপে পড়লেও খুব বেশি চিন্তিত নয় বিসিবি। বিসিবি নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, 'এক একটা গ্রুপে ছয়টা করে দল। এর মধ্যে চারটা করে দল দ্বিতীয় রাউন্ডে যাবে। আমাদের ভালো সুযোগ রয়েছে, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে যদি আমরা জিততে পারি। তাহলে আমাদের ভালো সুযোগ রয়েছে। এ ছাড়া যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারি তাহলেও ভালো। আমাদের জন্য ভালো হয়েছে আর কি।'

লক্ষ্য কি থাকবে এমন প্রশ্নে শিপন বলেন, 'আমি বেশি দূর চিন্তা করতে চাচ্ছি না। আপাতত আমাদের সুপার এইট লক্ষ্য থাকা উচিত। আগেরটা আগে দেখতে চাই সেটা ঠিক হবে। সুপার এইট নিশ্চিত করতে চাই পরে দেখা যাবে ফাইনাল বা সেমি-ফাইনাল। মূলত বড় টুর্নামেন্টে ফাইনাল খেলতে আমাদের সময় লাগবে।'

‘বি’ গ্রুপের চেয়ে ‘এ’ গ্রুপই তুলানামূলক সহজ দাবি বিসিবির এই নির্বাচকের, 'আমার কাছে মনে হচ্ছে যে বি গ্রুপ থেকে আমাদের গ্রুপটা খারাপ না, আমরা যেখানে রয়েছি। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি, ওয়ানডে বিশ্বকাপে আমরা দক্ষিণ আফ্রিকাকে অল্পের জন্য হারাতে পারিনি। টি-টোয়েন্টিতে হারাতে পারব না এটা কেউ বলতে পারবে না কিন্তু, যে কোনো কিছু হতে পারে।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..