✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘মাস্টারমাইন্ড’ ম্যাককালামকে নিয়ে যা বললেন ইংল্যান্ড অধিনায়ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ১৫:০৮:৩৩ |
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ড দুই উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। অধিনায়ক হ্যারি ব্রুকের ম্যাচ জয়ী ইনিংসে সেমিফাইনালে উঠেছে ইংলিশরা। এই ম্যাচে ব্যাটিং অর্ডারে উপরে উঠে খেলেছেন তিনি, এজন্য ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে কৃতিত্ব দিলেন। 

৫১ বলে ১০০ রানের দারুণ এক ইনিংস খেলেন ব্রুক। তাতে পাঁচ বল হাতে রেখে ১৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। ব্রুকের উদ্ধৃতি দিয়ে আইসিসি লিখেছে, ‘সবাই বাজের (ম্যাককালাম) কৃতিত্ব। এর পেছনের মাস্টারমাইন্ড তিনি। ব্যাটিং অর্ডারে উপরে উঠা ও পাওয়ার প্লের সর্বোচ্চ সদ্ব্যবহার করার ব্যাপারে আজ সকালে তার সঙ্গে আমার আলোচনা হয়েছিল। সৌভাগ্যবশত এটা কাজে দিয়েছে।’

ব্যাটিং অর্ডারে উপরে ওঠা প্রসঙ্গে ব্রুক বললেন, ‘আমার মনে হয় আংশিক কারণ হলো পাকিস্তানের বিপক্ষে আমার অতীত ও ইতিহাস। কিন্তু আমি যেমনটা বললাম, পাওয়ার প্লের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে ও তাদের শুরুতেই চাপে ফেলার জন্য উপরে খেলেছি। আমরা উইকেট হারাচ্ছিলাম, কিন্তু তখনো আমার কাজ ছিল তাদেরকে চাপে রাখা।’

জয়ের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি এভাবে, ‘আমি অবশ্যই খুশি যে আমরা জিতেছি। শেষ দিকে একটু চাপে ছিলাম আমরা, কিন্তু আমি খুব খুশি।’

টুর্নামেন্টের বাকি সময়েও কি তিন নম্বরে ব্যাটিং করবেন, এই প্রশ্নে ব্রুক বললেন, ‘আমি জানি না। এটা আমার ও বাজের মধ্যে আলাপের বিষয়। যত লম্বা সময় আমি ব্যাট করব, সেটা আমার জন্যই ভালো। ভালোভাবে থিতু হয়ে যাওয়ার পর মাঝের সময়ে তাদের সেরা বোলারদের মুখোমুখি হওয়া অনেক সহজ হয়ে যাবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..