সর্বশেষ :
বিশ্বকাপে যে প্রতিপক্ষের মুখোমুখি হতে চান না মেসি জাবিতে প্রথম ধাপের ভর্তির পর অর্ধেকেরও বেশি আসন ফাঁকা অস্ট্রেলিয়া-ভারতের গ্রুপে বাংলাদেশ, যেভাবে দেখছে বিসিবি যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার বিশ্বকাপ না জিতলেও বিশ্বসেরা রোনালদো, দাবি পর্তুগাল কোচের ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা ‘মাস্টারমাইন্ড’ ম্যাককালামকে নিয়ে যা বললেন ইংল্যান্ড অধিনায়ক হাতিয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার এমপি আমি না থাকলে ভারত-পাকিস্তানের ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো : ট্রাম্প সরানোর খবরে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর আহসান এইচ মনসুর

বাসযোগ্য নগর গড়তে কাজ করে যাওয়ার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ১৪:১৭:১৫ |
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির প্রস্তুতি ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) গুলশানে নগরভবনে ডিএনসিসির বিদায়ী প্রশাসক সুরাইয়া আখতার জাহান আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত প্রশাসকের কাছে দায়িত্বভার অর্পণ করেন।

দায়িত্বভার গ্রহণের পরপরই নগর প্রশাসক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতকে সঙ্গে নিয়ে মিরপুর-২ এ অবস্থিত ডিএনসিসির মশক নিধন ওষুধ সংরক্ষণাগার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং মশক নিয়ন্ত্রণে কর্পোরেশনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। 

পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ঢাকাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো।

এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..