✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : একই পরিবারের ৩ জন দগ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ১৩:৩০:৫২ |
চাঁদপুরের কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- খাদিজা (৩০), মাহমুদুল (৩৫) এবং শিউলি আক্তার (৪০)।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সকাল সাড়ে আটটার দিকে খাদিজা (দগ্ধ ৩৫ শতাংশ), মাহমুদুল (দগ্ধ ৪ শতাংশ) এবং শিউলি আক্তারকে (দগ্ধ ২ শতাংশ) দগ্ধ অবস্থায় নিয়ে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে আসা হয়েছে। পরে তাদের বার্ন ইনস্টিটিউটের অরেঞ্জ ইউনিটে ভর্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে খাদিজা আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..