সারাদেশের আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনে গরম বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি এরইমধ্যে গুরুত্বহীন হয়ে পড়েছে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে কোনো অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা সারাদেশে সামান্য হ্রাস পেতে পারে, যা ভোরের দিকে হালকা শীতের অনুভূতি ধরে রাখবে। অন্যদিকে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, ফলে দুপুরে কিছুটা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (০১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে দিন এবং রাতের তাপমাত্রা আরোও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
এ জাতীয় আরো খবর..