সর্বশেষ :
ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ভালোবেসে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী (দেখুন ভিডিও) রমজানে দুবাইয়ে ভিক্ষুকদের বিরুদ্ধে হচ্ছে অভিযান বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে : দুর্যোগমন্ত্রী ধর্মমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যে কারণে শেরপুরে গণভোট হবে না তারেক রহমানকে সভাপতি করে একনেকসহ ৩ কমিটি পুনর্গঠন ফ্যামিলি কার্ডের নামে কেউ টাকা চাইলে পুলিশে দিন : সমাজকল্যাণমন্ত্রী প্রেসসচিব পেলেন রাষ্ট্রপতি, ফের দায়িত্বে সরওয়ার আলম

যে কারণে শেরপুরে গণভোট হবে না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৪, | ২২:৪৫:৪২ |
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে শেরপুর-৩ আসনে কোনো ‘গণভোট’ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে কমিশন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।


তফসিল অনুযায়ী, এই দুই আসনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২ মার্চ, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৬ মার্চ থেকে শুরু করে আপিল চলবে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। এই আসনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১৪ মার্চ ও  প্রতীক বরাদ্দের জন্য ১৫ মার্চ ধার্য করা হয়েছে।


বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি আমরা ২৯৯টি আসনের নির্বাচনে ভোটগ্রহণ করেছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। এ ছাড়া শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী ইন্তেকাল করার কারণে এই আসনে নির্বাচন বাতিল করা হয়। এখন কমিশন এই দুটো আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল করবে।


এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

তবে ওই নির্বাচনে অন্য আসনগুলোতে গণভোটের প্রক্রিয়া থাকলেও শেরপুরে তা আর প্রয়োজন হচ্ছে না। কারণ হিসেবে তিনি বলেন, গণভোটের যে ব্যবধান (ডিফারেন্স), তাতে নতুন করে এটি অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা কমিশন বোধ করছে না। তাই শুধু সাধারণ ব্যালটেই ভোট হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..