প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভেট করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তি এবিএম আবদুস সাত্তার জানিয়েছেন, দেশের সর্বসাধারণ ও সব মিডিয়াকে জানাচ্ছি যে, আমি এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আমার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং উক্ত অ্যাকাউন্টগুলো ডি-অ্যাকটিভেট করা হয়েছে।
তিনি আরও বলেন, এমতাবস্থায় আমার নাম ও পদবী ব্যবহার করে যেকোনো ব্যক্তি জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করে এর মাধ্যমে বিভ্রান্তি, অসংগতিপূর্ণ তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার জন্য আমি দায়ী থাকব না। জনসাধারণকে সর্তক করা হচ্ছে যে, উক্ত জাল অ্যাকাউন্ট ব্যবহারের ঘটনা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘জনগণ ও মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে, শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের জন্য সর্তক থাকুন।'
এ জাতীয় আরো খবর..