✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রাজধানীতে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৩, | ২১:৫৯:২১ |
রাজধানীর নিউমার্কেট থানার পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোয়ার্টার থেকে বিবি হালিমা (১১) নামে এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের বাসার গৃহকর্মী ছিল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

বিবি হালিমার বাড়ি কামরাঙ্গীরচর থানার ভাঙ্গাড়ীর মোচর এলাকায়। তা বাবার নাম শাহ আলম।

এ বিষয়ে নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন খান বলেন, পিলখানা থেকে মরদেহটি আমরা আজ বিকেল চারটায় উদ্ধার করেছি। মরদেহটি গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল। যার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় তিনি বিজিবির কর্মকর্তা এবং তার স্ত্রী একজন চিকিৎসক। মরদেহটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ‘আমি এবং আমার স্ত্রী দুজনেই চাকরি করি। আমার ১১ মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে। আমার মেয়েটিকে দেখাশোনার জন্য হালিমা নামে এক গৃহকর্মীকে দুই মাস আগে বাসায় রাখা হয়। তার মাও আমার পাশের বাসায় কাজ করে। আজ আমার রানার (সৈনিক) বাজার করে দিয়ে বাসা থেকে চলে আসে। আমার রানার (সৈনিক) জানায় পরে সে বাজারগুলো ফ্রিজে উঠিয়ে রাখে। এরপর ওই রানার তার রেশন তুলতে যায়। পরে সে রেশন তুলে এসে বাসায় লবণ কিনে আবার বাসায় আসে। বাসায় এসে রানার দেখতে পায় আমার  বাচ্চা একাই খেলছে। এ সময় সে আমার মেয়েকে কোলে নিয়ে হালিমা হালিমা বলে ডাকলেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে সে বুঝতে পারে বাথরুমে আছে। এরপর অনেক ডাকাডাকি করলেও সে দরজা খুলে না।’

তিনি আরও জানান, ‘পরে সে (সৈনিক) আমাকে ফোন দিয়ে বলে, স্যার দশ মিনিট ধরে আমি দাঁড়িয়ে আছি হালিমা বাথরুমের দরজা খুলছে না, আপনি দ্রুত আসেন। যেহেতু আমার বাসা বিজিবির ভেতর আমি দুই তিন মিনিটের মধ্যে দ্রুত বাসায় চলে যাই। পরে দরজা অনেক ধাক্কাধাক্কি করি, কিন্তু খুলে না। এ সময় থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে দরজা ভেঙে দেখে শাওয়ারের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে ঝুলে আছে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..