✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নাঈম-রবিনের ব্যাটে অর্ধশতক, আকবরের সেঞ্চুরি-ব্যর্থ লিটন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৩, | ১৪:০০:৩৫ |
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের খেলা শুরু হয়েছে আজ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মধ্যাঞ্চলের মুখোমুখি হয়েছে দক্ষিণাঞ্চল। আগে ব্যাট করতে নেমে তিন অর্ধশতকে ভর করে ২৬৪ রানের সংগ্রহ পেয়েছিল মধ্যাঞ্চল। 

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মধ্যাঞ্চলের হয়ে নাঈম শেখ ৭৬ বলে ৬৯ রান করেন। মাহফিজুল রবিন করেন ৭৬ বলে ৬৩ রান। এরপর দলের হাল ধরেন অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। ৭৩ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৬৭ রান করে।

শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে মধ্যাঞ্চলের সংগ্রহ দাঁড়ায় ২৬৪ রান। দক্ষিণাঞ্চলের পক্ষে তানভীর ইসলাম ও সৌম্য সরকার দুটি করে উইকেট পান। ৫ ওভারে ৩৫ রান দিয়ে মিরাজ ও ১০ ওভারে ৩ মেডেন সত্ত্বেও ৪৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ।

অন্যদিকে বগুড়াতে ইস্ট জোনের বিপক্ষে আগে ব্যাট করতে নামে নর্থ জোন। নির্ধারিত ৫০ ওভার শেষে তারা সংগ্রহ করে ৩৩৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ১১১ রান করেন আকবর আলি। অর্ধ-শতক তুলেন নেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম। তবে ব্যর্থ হন লিটন দাস, ফিরে যান ১০ রান করে। নর্থের হয়ে সর্বোচ্চ ২ উইকেট সংগ্রহ করেন খালেদ আহমেদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..