✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফের উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান নির্বাচিত হলেন কিম জং উন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৩, | ১৩:৫৬:৪২ |
আবারও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) পার্টি কংগ্রেসের চতুর্থ দিনের বৈঠকে হয় এ নির্বাচন। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন, কেআরটি।

প্রতিবেদনে বলা হয়, দেশের মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে আরও উঁচুতে নিয়ে গেছেন কিম। আর সেনাবাহিনীকে করেছেন আরও শক্তিশালী ও আধুনিক। রোববারের ওই বৈঠকে নির্বাচিত হয় দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরাও।

এছাড়া দলের বিভিন্ন নিয়ম-কানুনের সংশোধনী গৃহীত হয় বলে জানিয়েছে কেসিএনএ। তবে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, কিম বৈঠকটি ব্যবহার করে নতুন সামরিক লক্ষ্য ঘোষণা করতে পারেন। এর মধ্যে প্রচলিত বাহিনীকে শক্তিশালী করা, সেগুলোকে পারমাণবিক সক্ষমতার সাথে একীভূত করা এবং গণ-সংহতির মাধ্যমে অর্থনৈতিক “আত্মনির্ভরতা” জোরদার করার পরিকল্পনা থাকতে পারে। মহামারী-পরবর্তী সময়ে চীনের সাথে বাণিজ্য ধীরে ধীরে বাড়ছে এবং রাশিয়ায় অস্ত্র রপ্তানিও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত কংগ্রেসে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। ৪২ বছর বয়সী কিম তার শাসনামলে দলের শীর্ষ পদে রয়েছেন। ২০১৬ সালে পদবি ‘প্রথম সচিব’ থেকে ‘চেয়ারম্যান’ এবং ২০২১ সালের দলীয় কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..