✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৩, | ১১:৪৯:২৮ |
বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। সোমবার সকাল ১০টা ৪৯ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২৪৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। 

এ ছাড়া ২৪২ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহের।

এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ঢাকার স্কোর হচ্ছে ২১৭। এ ছাড়া ১৯২ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর ও ১৮০ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..