✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২২, | ১৬:১৬:৫৮ |
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খালেদা বেগম (৫২) ওই এলাকার মৃত নূর মোহাম্মদের স্ত্রী। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার খালেদা বেগম তার ছোট মেয়েকে নিয়ে পাশের বাবার বাড়িতে গিয়েছিলেন। রবিবার ভোরে সেহরি খাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। সকালে ছোট মেয়ে মাকে খুঁজতে গিয়ে ঘরের সিঁড়ির চালের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হন এবং পুলিশে খবর দেন।

নিহতের স্বজনরা জানান, খালেদা বেগমের দুই মেয়ের বিয়ে হয়েছে। একমাত্র ছেলে প্রবাসে থাকেন এবং ছোট মেয়েটি অবিবাহিত। মায়ের মৃত্যুর খবর শুনে প্রবাসী ছেলে দেশের পথে রওনা দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহতের প্রতিবেশী মো. খালেক বলেন, ‘লোকমুখে শুনেছি কয়েকজন ব্যক্তি ও এনজিওর কাছ থেকে নেওয়া তার কিছু ঋণ ছিল। তবে ঠিক কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আনোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..