✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পুরোনো ঠিকানায় ফিরলেন ড. ইউনূস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২২, | ১৬:০৫:৩২ |
পুরোনো ঠিকানায় ফিরেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তিনি ছিলেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে জানানো হয়, মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে সকালে পৌঁছালে তাকে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন ও ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা। পরে ড. ইউনূস তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই অর্থনীতিবিদ চলতি মাসের শেষ নাগাদ সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..