✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পহেলা বৈশাখের আগেই বগুড়া ও শেরপুরের উপ-নির্বাচন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২২, | ১৪:৫২:১২ |
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া সংসদীয় আসনের উপ-নির্বাচন আগামী পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) আগেই সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৈশাখের উৎসবের আমেজ শুরু হওয়ার আগেই এই ভোটগ্রহণ শেষ করতে চায় কমিশন।


রবিবার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন। 

দুই আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে এই কমিশনার বলেন, বাকি থাকা দু’টি উপ-নির্বাচন (বগুড়া-৬ ও শেরপুর-৩) আমরা আশা করছি পহেলা বৈশাখের আগেই শেষ করতে পারব। সাধারণত পহেলা বৈশাখে উৎসব থাকে, তাই তার আগেই এই কাজগুলো গুছিয়ে ফেলার জন্য আমরা চেষ্টা করছি। ইনশাআল্লাহ, নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট হবে।

বগুড়ার নির্বাচনের বিষয়ে তিনি আরও বলেন, বগুড়ায় যারা প্রবাসী ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন, তারা এরইমধ্যে ভোট দিয়েছেন। আমরা তাদের কাছে আবার ব্যালট পাঠাব। এ ছাড়া নতুন করে কেউ যদি বাদ পড়ে থাকে, তবে তাদের জন্য আরও দু-চার দিন সময় দেওয়া হতে পারে।

উপ-নির্বাচনের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের বিষয়ে কমিশনার জানান, দলগুলোর মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচনের কাজ মূলত শুরু হয়ে গেছে। গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যেই এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আমরা এই সময়ের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট শেষ করতে পারবো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..