সর্বশেষ :

গ্যালারি হামিদুজ্জামানে এ শুরু হয়েছে ' অমর একুশে শিশু-কিশোর চিত্রকর্ম প্রদর্শনী ’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২১, | ২৩:৪৩:২৬ |
ভাষা আন্দোলনের চেতনায় শিশু ও কিশোর শিল্পীদের অংশগ্রহণে গ্যালারি হামিদুজ্জামানে শুরু হল “অমর একুশে শিশু-কিশোর চিত্রকর্ম প্রদর্শনী ২০২৬”। মোট ৩টি ক্যাটাগরিতে ৩০ জন শিশু ও কিশোর অংশগ্রহণ করে। ক- বিভাগ (প্রথম থেকে তৃতীয় শ্রেণী), খ -বিভাগ (চতুর্থ থেকে ষষ্ঠ), গ -বিভাগ (সপ্তম থেকে দশম শ্রেণী)।

৩০ টি ছবি যাচাইবাছাই করে, ক বিভাগে হুমায়রা তাবাসসুম রানিয়ার (লিটল বাট কিন্ডার গার্ডেন, মুগদা, ঢাকা) ছবি সেরা নির্বাচিত হয়। 

 খ বিভাগে, নুসরাত ইলিয়াস হেরার (বিএন স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম)ছবি সেরা নির্বাচিত হয়।


গ বিভাগে, আদ্রিকা সাহার (সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ)ছবি সেরা নির্বাচিত হয়।

’শিল্পী হামিদুজ্জামান স্মৃতি পুরস্কার’ পান, আজমাইন জাহরা (ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল)। 

 প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন গ্যালারি হামিদুজ্জামানের চেয়ারপারসন, আইভি জামান।   বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী  সাইফুল ইসলাম ও সৈয়দ সালেহীন।
 
প্রদর্শনী বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন গ্যালারি হামিদুজ্জামানের পরিচালক তনিমা সিদ্দিক এবং সিইও ভাস্কার নাজম । অনুষ্ঠানের মূল  সঞ্চালক ছিলেন গ্যালারির কিউরেটর দীপ্র বনিক।

 প্রদর্শনীত চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।



শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...