সর্বশেষ :

রমজান মাসে কিছুটা ত্যাগ স্বীকার করেন : বাণিজ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২১, | ২২:৪৬:৪৮ |
বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১১ মাস লাভ করেন, রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছুটা ত্যাগ স্বীকার করেন। এসময় তিনি ব্যবসায়ীদেরকে রমজান মাসে সংযম ও মানবিকতার আহ্বান জানান। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেট মহানগর বিএনপি আয়োজিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার রোজার একদিন আগে দায়িত্ব গ্রহণ করলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


বাজার তদারকি জোরদার, সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, রমজান মাসে আমদানিনির্ভর ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যায়। তবু অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার কাজ করছে। কিছু কৃষিপণ্যের দাম সাময়িকভাবে বাড়লেও তা আবার কমে আসে।


ব্যবসায়ীদের উদ্দেশে খন্দকার মুক্তাদির বলেন, রমজান সওয়াবের মাস। সৌদি আরবে এ মাসে ব্যবসায়ীরা লাভ কমিয়ে ছাড় দেন। আমাদের দেশের ব্যবসায়ীরাও যদি কিছুটা সংযম দেখান, তাহলে সাধারণ মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...