সর্বশেষ :

বাংলা তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২১, | ২২:৪২:০০ |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির পরিবর্তে বাংলা তারিখ ৮ ফাল্গুনে পালনের প্রস্তাব দিয়েছেন পিরোজপুর–১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনা ও বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে বাংলা তারিখের সম্পর্ক গভীর। তাই দিবসটি বাংলা তারিখ অনুযায়ী পালনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মাসুদ সাঈদী বলেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিন। তবে আমাদের জাতীয় ইতিহাস ও সংস্কৃতির শেকড় বাংলা সনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের তাৎপর্য আরো গভীরভাবে তুলে ধরতে ৮ ফাল্গুন তারিখে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া যেতে পারে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ।


এতে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের প্রতিনিধি এবং সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...