✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তার সব প্রস্তুতি নেয়া হয়েছে: র‍্যাব মহাপরিচালক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২০, | ১২:২৭:৪১ |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


র‍্যাব মহাপরিচালক বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় শহীদ মিনারে র‍্যাবও মোতায়েন থাকবে। পুরো এলাকা ৬৪ ক্যামেরার মাধ্যমে সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ করা হবে। আশা করি, নিরাপত্তার সঙ্গে নিরাপদে সবাই শ্রদ্ধা নিবেদন করতে পারবে।


তিনি বলেন, শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, একুশে ফেব্রুয়ারি ঘিরে সারাদেশেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।
 

র‍্যাব মহাপরিচালক বলেন, আশা করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও উন্নতি হবে। অপরাধ নিয়ন্ত্রণে আসবে। এখন থেকে বিভিন্ন দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে কোন কার্যক্রম করতে দেয়া হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..