✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৯, | ১৬:২০:১৭ |
দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে সিগন্যাল মেনে সরকারপ্রধানের সচিবালয়ে পৌঁছাতে লেগে যায় ৪১ মিনিট।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল ৮টা ৩৪ মিনিটে রওনা হন নিজের গাড়িতে চড়েই। গুলশান থেকে সচিবালয় পর্যন্ত চারটি সিগন্যালে লাল বাতি জ্বলে উঠলে প্রধানমন্ত্রীর গাড়ি থেমে যায়। সচিবালয়ে পৌঁছান ৯টা ১৫মিনিটে।’

সচিবালয়ে নিজের দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।

রুমন আরো বলেন, ‘বাসা থেকে প্রধানমন্ত্রীর গাড়ি চারটি ট্রাফিক সিগন্যালে থামলে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীরা করতালি দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। গাড়ি থেকে হাত নেড়ে জনসাধারণের অভিনন্দনের জবাব দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এমনও হয়েছে যে, কেউ কেউ প্রধানমন্ত্রীর গাড়ির সামনে এসে তাকে শুভেচ্ছা জানায়, কেউ কেউ খুব কাছ থেকে সেলফিও তুলেছে তার মোবাইল ফোনে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তার চেম্বারে বসার পরে মন্ত্রী-সচিব-কর্মকর্তারা কারা কারা অফিস করছেন, এ বিষয়ে খোঁজখবর নেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..