✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জিম চালু করলেন ভাইজান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-২৪, | ১১:১২:১২ |

চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান। এর বাইরে তিনি একজন বিচক্ষণ ব্যবসায়ীও। প্রযোজনার জগতে তার কারিশমা নিয়ে নতুন করে বলার কিছু নেই।

বিইং হিউম্যান নামে একটি সামাজিক সংস্থাও পরিচালনা করেন তিনি। এটি মূলত বঞ্চিতদের সুবিধার্থে কাজ করে।

ফিটনেসের প্রতিও সালমানের রয়েছেন দারুণ দুর্বলতা। লাখো তরুণের শরীরচর্চার আইডল তিনি। সেই ভাবনা থেকে এবার তিনি তার ভক্তদের জন্য নিয়ে এলেন দারুণ খবর।

ব্যাঙ্গালুরুতে জিম চালু করছেন সালমান। সম্প্রতি তার এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই তথ্য তুলে ধরেন। সেই পোস্ট থেকে জানা যায়, বেঙ্গালুরুতে একটি জিম চালু করেছেন তিনি। যার কাজ প্রায় শেষ। যদিও করোনার দ্বিতীয় ধাক্কার কথা মাথায় রেখে বেশ কিছু বিধিনিষেধ দিয়ে দিয়েছে সরকার। তবুও জিমের ব্যপারে বেশ আশাবাদী তিনি।

বর্তমানে তরুণদের মাদক থেকে বিরত থাকার ব্যপারে নানা প্রচারণা চালাচ্ছেন বলিউড ভাইজান।

লকডাউনের পর সালমান আবার শুটিংয়ে ফিরেছেন। তার বহু প্রতীক্ষিত ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির শুটিং শুরু করছেন তিনি। সেই সাথে বিগ বস সিজন ১৪ এর উপস্থাপনা করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..