সর্বশেষ :
অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না: অর্থমন্ত্রী আমরা মানুষের সেবক, মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো : কৃষি প্রতিমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব: আইনমন্ত্রী

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৮, | ১২:৫৮:২৬ |
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেন তারা (প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা)। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুম নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

জিয়ারতকালে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। তারা পর্যায়ক্রমে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। 

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। 

এদিন সকালে প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে ঢাকায় ফিরে এসে দিনের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এই জিয়ারত সম্পন্ন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এরপর সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন তিনি। বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে তার।

এ ছাড়া বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এসব কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...