✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৭, | ১৯:২২:৩১ |
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে এখন প্রতিমন্ত্রী হয়েছেন। মঙ্গলবার তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এতে করে দীর্ঘ ৩৫ বছর পর বগুড়া থেকে কেউ মন্ত্রিপরিষদে ঠাঁই পেলেন।

মীর শাহে আলম এবার প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বগুড়া-২ আসন থেকে। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৪টি। তার প্রতিদ্বদ্বী জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদুতজ্জামান পান ৯৩ হাজার ৫৮৪ ভোট। মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি। তিনি ১৯৯৭ সালে ২৩ বছর বয়সে শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে থেকে স্থানীয় আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৯ সালে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। তাকে এলজিইডির প্রতিমন্ত্রী করা হয়। মীর শাহে আলমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 
তার স্ত্রী লাবনী আক্তার একজন গৃহিনী।

প্রসঙ্গত, বগুড়া জেলায় ১৯৯১ সালে বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ অ্যাডভোকেট মজিবর রহমানকে বিএনপি সরকার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়। এরপর থেকে বগুড়ায় আর কোন মন্ত্রী ছিলনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..