✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মন্ত্রিসভার ৫০ সদস্যকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৭, | ১০:১২:৫৬ |
দেশের নতুন মন্ত্রিসভার ৫০ জন সদস্যকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫০ জন মন্ত্রী হিসেব করে সব প্রস্তুতি রাখা হয়েছে। তবে তারেক রহমানের মন্ত্রিসভা এর চেয়ে কিছুটা ছোট অথবা পুরো পঞ্চাশজন নিয়েই হতে পারে।

চিঠিতে বলা হয়েছে, আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়েছে, এমতাবস্থায়, মন্ত্রিসভার (৫০জন) সদস্যবৃন্দকে যথাযথ নিরাপত্তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের আইজিপি, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিএমপির কমিশনার ও ডিএমপির উপপুলিশ কমিশনারকে (প্ররক্ষা) অনুলিপি দেওয়া হয়েছে৷

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..