✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গোপালগঞ্জের কোটালীপাড়া

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ২০:২৬:০৬ |
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদ থেকে নিখোঁজের এক দিন পর মাহিম কাজী (৭) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘাঘর নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাড়ির লোকজনের অজান্তে নদে পড়ে গিয়ে নিখোঁজ হয় মাহিম। সে উপজেলার কয়খা গ্রামের মিরাজ কাজীর ছেলে।


কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, রবিবার সকালে বাড়ির পাশের ঘাঘর নদের তীরে একটি বালুমহলে খেলছিল মাহিম। এ সময় সে একটি বালুবাহী ট্রলারে ওঠার পর কোনো এক সময় নদে পড়ে যায়, তবে ঘটনাটি কেউ দেখতে পায়নি।

পরে শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে তল্লাশি শুরু করে।


সোমবার দুপুরে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে নদীতে অনুসন্ধান চালায়। পরে বিকেলে ঘাঘর নদ থেকে মাহিমের মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..