সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আফগানিস্তানের জয়ে সুপার এইটে জায়গা পেল দক্ষিণ আফ্রিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ১৯:৫৬:২০ |
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটাই ভালো হয়নি আফগানিস্তানের। হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচে। অবশেষে জয়ের দেখা পেল তারা। আজমতউল্লাহ ওমরজাইয়ের বীরত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে রশিদ খান বাহিনী। আর আফগানদের এই জয়ের পরেই সুপার এইটে জায়গা পাকাপক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার।

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে সবার উপরেই অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। সংযুক্ত আরব আমিরাতের হারের কারণে সর্বোচ্চ ৬ পয়েন্ট অর্জন করা সম্ভব কেবল নিউজিল্যান্ডের। এমতাবস্থায় নিজেদের শেষ ম্যাচে হারলেও কোনো শঙ্কা থাকছে না প্রোটিয়াদের। টেবিলে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। আর ২ করে পয়েন্ট নিয়ে তিন ও চারে অবস্থান আফগানিস্তান ও আরব আমিরাতের। আর তলানিতে আছে কানাডা।



দিল্লিতে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রান করে সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন সোয়াইব খান। ৪০ রান এসেছে আলিশান শারাফুর ব্যাট থেকে। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ১০, সায়েদ হায়দার ১৩ ও হায়দার আলী ১৩ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

রান তাড়া করতে নেমে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আফাগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। ৩৩ রান করেন ডারউইস রাসুলি।

আর মাত্র ২১ বলে ৪০ রানের অপ্রতিরোধ্য ইনিংসটি খেলেন আজমতউল্লাহ ওমরজাই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..