✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইতালিকে ২৪ রানে হারাল ইংল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ১৯:৫৩:০০ |
হাই-স্কোরিং ম্যাচের প্রথম ওভারে দুই উইকেট হারালেও শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করে গেল ইতালি। ম্যাচ হারলেও ইংলিশদের মনে ঠিকই ভীতি সঞ্চার করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নবাগত দলটি। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচে ইতালিকে ২৪ রানে হারিয়েছে ইংল্যান্ড।

এ জয়ের মাধ্যমে ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে সুপার এইট নিশ্চিত করলো ইংল্যান্ড। ৪ ম্যাচে ইংল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেই ৬ পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয়রা। এদিকে ২ করে পয়েন্ট অর্জন করেছে ইতালি ও স্কটল্যান্ড। আর কোনো পয়েন্ট পায়নি নেপাল।



ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০২ রান করে ইংল্যান্ডের। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস। মাত্র ২২ বলে খেলা তার এই ইনিংসটি তিনটি চার ও চারটি ছয়ে সাজানো। এছাড়া ফিল সল্ট ২৮, জস বাটলার ৩, বেথেল জ্যাকব ২৩, টম ব্যান্টন ৩০, হ্যারি ব্রুক ১৪, স্যাম কারান ২৫, জেমি ওভারটন ১৫ ও জোফরা আর্চার ১ রান করেন।

রান তাড়া করতে নেমে ইতালি সংগ্রহ করেছে ১৮০ রান। মাত্র ২২ বলে ফিফটি পূরণের পর ২৫ বলে ৬০ রান করে থামেন বেন মানেতি। গ্রান্ট স্টেয়ার্টের ব্যাট থেকে আসে ২৩ বলে ৪৫ রান। আর ৩৪ বলে ৪৩ রান করেন জাস্টিন মোস্কা। এছাড়া হ্যারি মানেতি ও জাস্প্রিত সিং ১২ রান করে করেন। ইতালির ইনিংস থামে ১৭৮ রানে।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জেমি ওভারটন ও স্যাম কারান। জোফরা আর্চার নেন দুটি উইকেট। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন দুজন বোলার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..