✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাইডেনের প্রচারণায় ওবামা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-২১, | ১৫:০৯:৫১ |

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচারণায় যোগ দিচ্ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ৮ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেসময় জো বাইডেন ছিলেন তার ভাইস প্রেসিডেন্ট। এবার সাবেক এই সহকর্মীর জন্য নির্বাচনের ১৩ দিন পূর্বেই প্রচারণায় নামতে যাচ্ছেন ওবামা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, প্রচারণায় ওবামা মার্কিনিদের জো বাইডেন ও ডেমোক্রেট প্রার্থীদের ভোট প্রদানের আহবান জানাবেন। স্থানীয় সময় বুধবারে তার ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়াতে সমাবেশ করার কথা রয়েছে। এ বছর রেকর্ড সংখ্যক মার্কিনি অগ্রীম ভোট প্রদান করেছেন।

এরইমধ্যে প্রায় ৪০ মিলিয়ন ভোট পরে গেছে।

এদিকে নর্থ ক্যারোলিনাসহ যেসব প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে সেসব প্রদেশে প্রচারণা চালানোর পরিকল্পনা নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী বৃহস্পতিবার রাতে বাইডেন এবং ট্রাম্প তাদের সর্বশেষ বিতর্কে অংশ নিতে যাচ্ছেন। এখন পর্যন্ত জরিপগুলোতে এগিয়ে আছে ডেমোক্রেট পার্টি। এই বিতর্ক এবং শেষ সময়ের প্রচারণার মধ্য দিয়ে অবস্থা পরিবর্তনের চেষ্টা চালাবেন ট্রাম্প ও রিপাবলিকান পার্টি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..