✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মেক্সিকোতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ১৮শ'র বেশি দম্পতির গণবিয়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৫, | ১৭:০৩:৫৯ |
'ভ্যালেন্টাইন্স ডে' উপলক্ষে বিভিন্ন দেশে গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। এমন আয়োজনের মধ্যে রীতিমতো রেকর্ডই হয়েছে মেক্সিকোতে। দেশটিতে একসাথে ১৮০০-এর বেশি দম্পতি গাঁটছাড়া বাঁধেন।

গণবিবাহের এই অনুষ্ঠান ছিল উদযাপনে ভরপুর। সাদা গাউন ও স্যুটে বর-বউ সাজে ভেন্যুতে হাজির হন দম্পতিরা। বিয়ের মন্ত্র পাঠ শেষে তারা কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন। এরপর তাদের হাতে তুলে দেওয়া হয় ম্যারেজ সার্টিফিকেট।

বিশাল এ আয়োজনে অংশ নেওয়া যুগলদের মধ্যে অনেকে আগে ধর্মীয়ভাবে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা শেষ হয়নি। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাননি তারা। গণবিবাহে অংশ নিয়ে নবদম্পতিরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এই গণবিবাহের দায়িত্ব পালন করেন একজন বিচারক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেক্সিকো সিটির গভর্নর ক্লারা ব্রুগাদা। তিনি জানান, এই আয়োজনে মোট ২ হাজার ৩৭৮ যুগল গাঁটছাড়া হয়েছে।

এছাড়া, বিভিন্ন দেশে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গণবিবাহ আয়োজন করা হয়েছে। লাতিন আমেরিকার দেশ পেরুতে একসাথে দাম্পত্য জীবনের সূচনা করেন শতাধিক যুগল। লিমার জনপ্রিয় পর্যটনকেন্দ্র 'ম্যাজিক সার্কিট অব ওয়াটার'-এ আয়োজিত হয় এই বিবাহ অনুষ্ঠান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..