সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিয়ের আগেই রাজকুমারের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন পত্রলেখা?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ১৯:৪৭:৪৩ |
বিয়ের আগে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজকুমার রাও ও পত্রলেখা— এমন স্বীকারোক্তিই এক সময়ে সামনে এনেছিলেন অভিনেত্রী নিজে। দীর্ঘ দিনের প্রেম, বন্ধুত্ব আর পরস্পরের প্রতি আস্থার গল্পে যাঁদের সম্পর্ক বলিউডে প্রায় রূপকথার মতো শোনায়, সেই সম্পর্কেও নাকি এক সময় চিড় ধরেছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে পত্রলেখা নাকি ঠিক করে ফেলেছিলেন, মুম্বই ছেড়ে নিজের শহর শিলং ফিরে যাবেন।



এক সাক্ষাৎকারে পত্রলেখা জানিয়েছিলেন, বিয়ের ঠিক আগেই তাঁদের সম্পর্কে বড়সড় অশান্তি তৈরি হয়েছিল। তখন তিনি ভেবেছিলেন সব কিছু শেষ করে দেবেন। এমনকি সিদ্ধান্ত নিয়েও ফেলেছিলেন যে মুম্বই ছেড়ে চলে যাবেন। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বদলে যায় এক ঘনিষ্ঠ বান্ধবীর পরামর্শে। বান্ধবী তাঁকে বলেছিলেন তাড়াহুড়ো করে কিছু না করে কিছু দিন দূরে গিয়ে শান্ত মাথায় ভাবতে। সেই সময়টুকুই নাকি সম্পর্কটাকে নতুন করে বাঁচার সুযোগ দেয়।

পরে পত্রলেখা নিজেই স্বীকার করেন, সেই বন্ধুর কথাই তাঁদের সম্পর্কে মোড় ঘুরিয়ে দেয়। আজ বহু বছর পর তাঁরা দাম্পত্য জীবনে স্থিত, কন্যাসন্তানকে নিয়ে সুখী পরিবার গড়েছেন। ইন্ডাস্ট্রিতে তাঁদের জুটি এখনও বিশ্বাস, ধৈর্য আর বোঝাপড়ার এক উজ্জ্বল উদাহরণ হিসেবেই ধরা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..