✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

৬০ বছরেও ‘কিশোরী’ থাকতে চান চমক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ১৯:৪৩:২৩ |
বছরদুয়েক আগে মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করে আলোচনায় এসেছিলেন মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার সম্পর্কের উষ্ণতা এবার ফুটে উঠেছে ভালোবাসা দিবসের বিশেষ এক পোস্টে। ব্যক্তিজীবনের সরল অনুভূতি আবারও ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নিজের ফেসবুক পেজে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে চমক লেখেন, ‘এখন আমার কাছে ভালোবাসা মানে পুরনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেওয়া, পাশে থাকা, যত্ন করা।’

নিজের ভবিষ্যৎ জীবনের এক কোমল স্বপ্নও প্রকাশ করেন তিনি। চমকের ভাষায়, ‘আমার ৬০তম বসন্তে, কুঁচকে যাওয়া হাত তোমার হাতে রেখে এক বসন্ত বিকেল উদ্‌যাপন করতে চাই।’



পোস্টে তিনি জানান, জীবনের শেষ প্রান্তে প্রিয় মানুষটির সঙ্গে সাধারণ কিছু মুহূর্ত উপভোগ করাই তার সবচেয়ে বড় ইচ্ছা- কখনো নরওয়ের কোনো নির্জন গ্রামে বসে কফি খাওয়া, কখনো প্রিয় কবিতা পড়তে পড়তে তার কাঁধে মাথা রাখা।

মার্কিন কবি শেল সিলভারস্টেইন-এর কবিতা পড়ার প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, তুমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার দিকে চোখ রাঙিয়ে তাকাতে চাই।

শেল সিলভারস্টেইনের (মার্কিন লেখক) একটা কবিতা পড়তে পড়তে তোমার কাঁধে মাথা রেখে, ৬০ বছরে নিজেকে কিশোরী ভাবতে চাই।

জীবনের শেষ ইচ্ছার কথা বলতে গিয়ে চমক আরো যোগ করেন, ‘খুব সাধারণ কয়েকটা স্বপ্ন ছিল। প্রায় সবই পূরণ হয়েছে। এখন শুধু তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই। এটা পূরণ হলে আর কোনো আফসোস থাকবে না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..