✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শেষ ওভারে কানাডাকে হারিয়ে প্রথম জয় আমিরাতের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৩, | ২০:২৬:৫৬ |
টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের খেলায় কানাডাকে ৫ উইকেটে হারাল সংযুক্ত আরব আমিরাত। এবারের আসরে এটাই তাদের প্রথম জয়। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে কানাডা। জবাবে ২ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আমিরাত।

দিল্লিতে প্রথমে ব্যাট করতে নামে কানাডা। শুরুটা ভালো হয়নি তাদের। পাওয়ার প্লেতেই তিন ব্যাটারকে হারায় কানাডা। ৫ রানে আউট হন ওপেনার যুবরাজ শর্মা। আরেক ওপেনার ও দলনেতা দিলপ্রিত বাজওয়া করেন ১১ রান। আর মাত্র ৪ রান করে সাজঘরের পথ ধরেন নিকোলাস কির্তন।

এরপর দলের হাল ধরেন নাভনিত ধালিওয়াল ও হার্শ ঠাকের। তাতেই মাঝারি পুঁজি পায় তারা। ফিফটি পূরণের পর ৫০ রানে থামে হার্শের ইনিংস। আর ২৮ বলে ৩৪ রান করেন নাভনিত। এছাড়া ২১ বলে ২১ রান করেন শ্রেয়াস মোভভা। বাকি ব্যাটারদের কেউই দশের কোটা স্পর্শ করতে পারেননি।

সংযুক্ত আরব আমিরাতের হয়ে একাই পাঁচটি উইকেট নেন জুনাইদ সিদ্দিকী। আর একটি উইকেট পেয়েছেন মোহাম্মদ জায়াদুল্লাহ।

রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকেন আমিরাত। ওপেনার আর্য়ান্স শর্মা ছাড়া প্রথম পাঁচজন ব্যাটারের কেউই দশের কোটা পার করতে পারেননি। মোহাম্মদ ওয়াসিম ৪, আলিসান শারাফু ৫, মায়াঙ্ক কুমার ৪ ও হারশিত কৌশিক ৫ রান করেন আউট হন।

তবে পরের উইকেটে নামা শোয়াইব খানকে নিয়ে ৮৪ রানের জুটি উপহার দেন ওপেনার আর্য়ান্স। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় দল। ফিফটি পূরণ করলেও জয় নিয়ে ফিরতে পারেননি শোয়াইব। ২৯ বলে ৫১ রান করে থামেন তিনি। পরে মোহাম্মদ আরফানকে নিয়ে জয় নিশ্চিত করেন আর্য়ান্স। ফিফটি পূরণের পর তিনি অপরাজিত থাকেন ৭৪ রানে। আর ১ রানে অপরাজিত থাকেন আরফান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..