✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘যিনিই আসুক, আমাদের দুঃখ বুঝবেন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ২২:১৪:৩১ |
দেশের সাধারণ মানুষের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ছোট ও বড় পর্দার শিল্পীদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়। 

এরই ধারাবাহিকতায় ভোট দিতে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবারের ভট দেওয়ার অনুভূতি ব্যক্তি করেন তিনি।

দিলারা জামান বলেন, খুব ভালো একটা শান্ত পরিবেশে ভোট দিতে পারলাম এবং নিশ্চিন্ত মনে এবার এই চিহ্ন নিয়ে যাচ্ছি। আর এর আগে কিন্তু এসে দেখেছি যে ভোট হয়ে গেছে। তো এবার আল্লাহর কাছে লাখ শুকুরিয়া; যিনিই আসুন, আমাদের কথা বলবেন, আমাদের দুঃখ বুঝবেন, সাধারণ মানুষের তারা প্রতিনিধি হবেন এবং আমাদের জন্যই তারা কাজ করবেন- এই আশাই আর কি।

উলেখ্য, শোবিজ অঙ্গনের অনেক তারকাই বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে তাদের ভোট দেন। সারাদেশে এদিন সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলেছে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..