✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অভিযোগ নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ২১:৪৯:৫৫ |
ভোটের ফল পাল্টে দিতে বাতিল হওয়া ভোট যুক্ত করার অভিযোগ নিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসেছেন ঢাকা-৮ আসনের ১১ দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তিনি এই অভিযোগ নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে এসেছেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ খান বলেন, এই কেন্দ্রগুলোতে ৩ বার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল হওয়া ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ঢাকা-৮ আসনের সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ, ইস্কাটন গার্ডেন কেন্দ্রে যেসব ভোট বাতিল হয়েছে, সেগুলো বৈধ ধরার জন্য চাপ তৈরি করছেন মির্জা আব্বাস ও তার লোকজন।

শাহিন আহমেদ খান আরও বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট, মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট গণনা শেষে আমরা ফলের কাগজও হাতে পেয়েছি। এখন এসব কেন্দ্রের ফল পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করছেন মির্জা আব্বাস। ভোটকেন্দ্র থেকে কাউকে বের হতে দিচ্ছেন না, জিম্মি করে রেখেছে। আর পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হয়েছে। কিন্তু এর ফল প্রকাশ করতে বাধা দিচ্ছে বিএনপির লোকজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..