✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১৪:০৭:৪৫ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ভোট দেয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

ঢাকা ১৭ আসনের ভোটার মিষ্টি জান্নাত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটাধিকার প্রয়োগ করতে নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হন তিনি। এটি তার দ্বিতীয়বার ভোট প্রদান।
 
ভোট প্রদানের পর সংবাদমাধ্যমে মিষ্টি জান্নাত বলেন,



দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম। এটি আমার দ্বিতীয়বার ভোট। ভোট দিতে পেরে ভালো লাগছে।
 
মিষ্টি জান্নাত আরও বলেন,

ভোট দেয়ার পরিবেশ ভালো। আগেরবারও পরিবেশ ভালো পেয়েছি। পরিবর্তনের সরকার চাই। যিনি আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন করবে। প্রতি সরকারই আশ্বাস দিয়ে চলে যায় উন্নয়ন হবে কিন্তু শেষ পর্যন্ত হয় না। এবার যেন সেটা না হয়। আমি চাই নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়ন করুক।
 
এরপরই অভিনেত্রী বলেন,

আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল। এবারও জিতবে আশা করি।

ভোট দিতে সাদা বোরকায় ঘোমটা দিয়ে ভোট কেন্দ্রে আসেন মিষ্টি জান্নাত। ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে, এমনটাই প্রত্যাশা অভিনেত্রীর। 
 
প্রসঙ্গত, নতুন বছরে বলিউড সিনেমার পাশাপাশি ৪টি ঢালিউড সিনেমাতে অভিনয় করার কথা রয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। চিত্রনায়িকার পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসকও। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..