✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হুইলচেয়ারে এসে ভোট দিলেন ৭০ বছরের বৃদ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১২:৫২:০৭ |
আকবর আলী। ৭০ ছাড়িয়ে গেছে বয়স। নিজে হাঁটতে পারেন না বহুদিন। পরিবারের সদস্যদের সহায়তায় হুইলচেয়ারে চলাচল করতে হয় তাকে। তবুও ভোটাধিকার প্রয়োগে থেমে থাকেননি। 

বৃহস্পতিবারের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের উৎসবে নাতীর সহায়তায় কেন্দ্রে এসেছেন। ভোটও দিয়েছেন। বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আকবর আলী। 

এদিন সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের বদরুন্নেসা আইডিয়াল স্কুল এন্ড কলেজে তাকে ভোট দিতে দেখা যায়।

তিনি বলেন, বহুদিন পর নিজের ভোট নিজে দিতে পারব, এই খুশিতে জীবনের শেষ বয়সে ভোট দিতে আসছি। আরেকজনের সহায়তায় এই ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত। দীর্ঘ ১৭ বছর পর এরকম ভোট দিতে পারছি।  ভোটের পরিবেশ খুব সুন্দর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..