✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

তথ্য ভুল থাকায় নাটোরে নির্বাচনের ফলাফল শিট জব্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১০:২১:৪৯ |
তথ্যগত ভুল থাকায় নাটোরের লালপুরে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো নির্বাচনী ফলাফল বিবরণী (রেজাল্ট শিট) জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে লালপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব শিট জব্দ করে সিলগালা করা হয়।

নাটোর-১ আসনে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির পরিচালক এবং রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ জাহিদ হাসান ত্রুটিপূর্ণ এসব ফলাফল শিট সিলগালা করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রের ভোট গণনা বিবরণী বা রেজাল্ট শিটে স্থানের নামের জায়গায় ছাপাজনিত ভুলে ‘সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়’ লেখা হয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন বলেন, ভোটকেন্দ্রের ভোট গণনা বিবরণীতে স্থানের জায়গায় ভুলক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় লেখা হয়েছিল। বিষয়টি নজরে আসায় তৎক্ষণাৎ সেগুলো জব্দ করা হয়। পরে বিচারিক কমিটি সেগুলো সিলগালা করেছে। ভোট কেন্দ্রগুলোতে সঠিক ফরম সরবরাহ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..