✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া, ভোট দেওয়া প্রসঙ্গে শবনম ফারিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১৮:১৫:১০ |
কাল জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে যেমন ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি শোবিজ অঙ্গনের তারকারাও নিজ নিজ জায়গা থেকে নির্বাচনী আবহে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ সরাসরি প্রত্যাশার কথা বলছেন, আবার কেউ রসিকতার ছলে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।

এবার মুখ খুললেন অভিনেত্রী শবনম ফারিয়া। নির্বাচনের আগের দিন নিজের ফেসবুক স্ট্যাটাসে রসিক ভঙ্গিতে তিনি লেখেন, ‘কাকে ভোট দিবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া।

তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে নজর কাড়ে। নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও মন্তব্য। একজন লিখেছেন, ‘বুবু আমার চিন্তা নাই, আমি পাঞ্জাবি পরে বের হবো, ফাইনাল!! এবার যে-ই জিতুক!
আরেকজন মন্তব্য করেন, ‘ডিসাইড আপনার-মানুষ আপনার দিকে সুদৃষ্টি দিবে না কুদৃষ্টি দিবে। আপনিই যেটা ভালো মনে করেন, কারণ আপনি স্বাধীন দেশের নাগরিক-স্বাধীনতাই আপনার অঙ্গীকার।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত শবনম ফারিয়া। সমসাময়িক সামাজিক ও রাষ্ট্রীয় ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি-সবই খোলামেলাভাবে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার এই রসিক পোস্টও আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

এখন সবার দৃষ্টি ভোটের পরিবেশ, ফলাফল এবং এর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..