✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কখনো দেশের বাইরে ছিলাম না : সুমাইয়া শিমু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১৮:০২:৪৬ |
অভিনেত্রী সুমাইয়া শিমু কি তবে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন? গত কিছু দিন ধরে শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এক ভিডিও বার্তায় শিমু তার অবস্থান পরিষ্কার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘সুমাইয়া শিমু কি দেশে থাকে নাকি দেশের বাইরে থাকে?’

ভিডিওতে অভিনেত্রী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমি জানতে পারি যে আপনারা মনে করেন আমি দেশের বাইরে থাকি। আমি বাংলাদেশে থাকি না কথাটা একদমই ঠিক না। আমি কখনোই দেশের বাইরে ছিলাম না।’

‘আমি এখনো দেশে আছি, এর আগেও ছিলাম এবং ভবিষ্যতেও আমি দেশেই থাকব। আমার এরকম কোনো ধরনের প্ল্যান নেই যে আমি দেশের বাইরে চলে যাব।’



বিদেশে যাওয়ার বিষয়টি খোলাসা করে তিনি আরও বলেন, ‘মাঝে মধ্যে আমি বেড়াতে যাই, আপনারা যেমন যান। মাঝে মধ্যে আপনারা যান না দেশের বাইরে কখনও ৫ দিন, ১০ দিন বা ১৫ দিনের জন্য? আমিও ঠিক ওভাবেই ঘুরতে যাই। ঘোরা শেষ হলে আবার চলে আসি।’

প্রসঙ্গত, সুমাইয়া শিমু ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে অভিষেক হয়। ধারাবাহিক নাটক ‘স্বপ্নচূড়া’ তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একুশে টিভির ‘ললিতা’ নাটকের নামভূমিকায় অভিনয় করে সুমাইয়া প্রশংসিত হোন।

২০০৮ সালে তিনি স্বপ্নচূড়া নাটকে অভিনয়ের জন্য দর্শক জরিপে মেরিল-দেশের একটি গণমাধ্যম পুরস্কার পুরস্কার লাভ করেন। তিনি ৭ বার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..