সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

'মুন্না ভাই' ও 'থ্রি ইডিয়টসের' সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন রাজকুমার হিরানি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১৮:০১:৫৩ |

জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানি ভক্তদের জন্য দারুণ সুখবর দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি নিশ্চিত করেছেন যে, তার সবচেয়ে সফল দুইটি সিনেমা ‘মুন্না ভাই’ ও ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরির কাজ শুরু হয়েছে।


সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘তার মাথায় সিনেমা দুটির গল্প নিয়ে কিছু চমৎকার আইডিয়া এসেছে। বর্তমানে তিনি স্ক্রিপ্ট বা চিত্রনাট্য তৈরির কাজ করছেন।

‘মুন্না ভাই ৩’ এই সিনেমার জন্য তার কাছে একটি বড় মাপের আইডিয়া আছে। তবে গল্পের শেষটা বা পরিণতি কেমন হবে, তা নিয়ে তিনি এখনো কাজ করছেন।



‘থ্রি ইডিয়টস ২’ এই সিনেমার সিক্যুয়েল নিয়ে হিরানি জানান, হঠাৎ করেই তার মাথায় একটি দারুণ আইডিয়া আসে। যদিও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই খবরটি ছড়িয়ে পড়েছিল, তবে এখন তিনি এটি নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন।

পরিচালকের হাতে এই মুহূর্তে ৩-৪টি ভিন্ন ভিন্ন স্ক্রিপ্ট রয়েছে। তিনি খুব দ্রুতই সিদ্ধান্ত নেবেন যে কোন সিনেমার শুটিং আগে শুরু করবেন। যদিও সিনেমাগুলো কবে মুক্তি পাবে তার কোনো নির্দিষ্ট সময় তিনি এখনও জানাননি, তবে এই খবরে মুন্না ভাই আর র‍্যাঞ্চো ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..